বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বীর তুলনায় বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন বিএনপি সমর্থিত প্রার্থী রেজাউল করিম বাদশা।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে ১৫০টি কেন্দ্রের ফলাফলে দেখা যায়, ধানের শীষ প্রতীকে রেজাউল করিম বাদশা পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ২১৫ ভোট। অন্যদিকে দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৪১ হাজার ৫৬৩ ভোট ভোট।
বিষয়টি নিশ্চিত করে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো ফজলুল করিম জানান, বিকেল সাড়ে ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই কেন্দ্রগুলোতে ভোট গণনা শুরু হয়। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ধাপে ধাপে ফলাফল সংগ্রহ ও ঘোষণা করা হয়। এই আসনে মোট ভোট পড়েছে প্রায় ৪২ দশমিক ৪৯ শতাংশ (পোস্টাল ব্যালট ছাড়া) বলেও জানান তিনি।
এ আসনে মোট ভোটার ৪ লাখ ৫০ হাজার ৩০৭ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ১৯ হাজার ৯২৩, নারী ২ লাখ ৩০ হাজার ৩৭৪ এবং হিজড়া ভোটার ১০ জন। ২১টি পৌর ওয়ার্ড ও সদর উপজেলার ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনে কেন্দ্র রয়েছে ১৫০টি এবং বুথের সংখ্যা ৮৩৫টি—এর মধ্যে ৭৮৭টি স্থায়ী ও ৪৮টি অস্থায়ী।
উপনির্বাচনে বিএনপির রেজাউল করিম বাদশা, জামায়াতের আবিদুর রহমান সোহেল ছাড়াও প্রতিদ্বন্দ্বিতায় করেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আল আমিন তালুকদার।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!