চুয়াডাঙ্গা সদর উপজেলার বিভিন্ন এলাকায় তদারকিমূলক অভিযান চালিয়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (০৯ এপ্রিল) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এ জরিমানা করা হয়।
অভিযান সূত্রে জানা গেছে, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে সদর উপজেলার গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পয়েন্টগুলোতে এই তদারকি চালানো হয়।
এ সময় বোতলজাত সয়াবিন তেল নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রয় করার অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪০ ধারায় হাটকালুগঞ্জের ‘এবিএম স্টোর’-এর মালিক মো. আব্দুল মান্নানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করায় ৩৮ ধারায় ভালাইপুর বাজারের ‘হাসান স্টোর’-এর মালিক মো. হাসানকে ৫ হাজার টাকা এবং জ্বালানি তেলে পরিমাপে কম দেওয়ার অপরাধে সরোজগঞ্জের ‘মেসার্স মনিরুল ফিলিং স্টেশন’-এর মালিক মো. মনিরুল ইসলামকে ৪৮ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে ৩টি প্রতিষ্ঠান থেকে সর্বমোট ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান চলাকালীন সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান ব্যবসায়ীদের আইন মেনে মানসম্মত পণ্য ক্রয়-বিক্রয়, সঠিক ভাউচার সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির জন্য কঠোর নির্দেশনা প্রদান করেন।
অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে দপ্তর থেকে জানানো হয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!