মেহেরপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ মার্চ) সকালে মেহেরপুর জেলা প্রশাসন ও কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) মেহেরপুর জেলা শাখার যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক ডক্টর সৈয়দ এনামুল কবির। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল হক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সঞ্জীব মৃধা, ক্যাব মেহেরপুর জেলা শাখার সভাপতি রফিকুল আলম ও সাধারণ সম্পাদক মাজারুল হক মানিকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও ক্যাবের নেতৃবৃন্দ।
র্যালি শেষে অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ জানিয়ে পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ভোক্তাদের অধিকার রক্ষা এবং বাজার ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে প্রশাসনের ভূমিকা জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!