কুমিল্লায় সড়ক দুর্ঘটনা দুমড়ে-মুচড়ে যাওয়া প্রাইভেটকার।
কুমিল্লায় সড়ক দুর্ঘটনা দুমড়ে-মুচড়ে যাওয়া প্রাইভেটকার।   ছবি: সংগৃহীত

কুমিল্লার বুড়িচং উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহতরা বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমদের পরিবারের সদস্য। বৃহস্পতিবার (২৬ মার্চ) মর্মান্তিক এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করে খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক এবং মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদের দেয়া যৌথ বিবৃতি থেকে এ তথ্য জানা গেছে।

যৌথ বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার বাদ মাগরিব কুমিল্লার মিয়ামি হাইওয়ে রেস্টুরেন্ট সংলগ্ন এলাকায় এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমদের ছোট বোন, ভগ্নিপতি মাওলানা আব্দুল মোমিন, এক ভাগনি ও দুই ভাগিনার করুণ প্রাণহানির ঘটনা ঘটে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বিবৃতিতে নেতৃবৃন্দ মহান আল্লাহ তা‘আলার দরবারে নিহতদের জন্য শাহাদাতের মর্যাদা কামনা করার পাশাপাশি তাদের সব গুনাহ মাফ করে জান্নাতুল ফিরদাউসে উচ্চ মর্যাদায় আসীন করার জন্য দোয়া করেন। সেই সঙ্গে বিবৃতিতে নেতৃদ্বয় শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে এই কঠিন সময়ে তাদের ধৈর্য ও শক্তি দানের জন্য আল্লাহর নিকট প্রার্থনা করেন।