টানা দুইবার বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হওয়ার পর এবারও অনিশ্চয়তায় রয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি। সেই প্রশ্নের আংশিক উত্তর মিলতে পারে আজই, যখন ইউরোপ অঞ্চলের বিশ্বকাপ বাছাই প্লে-অফের সেমিফাইনালে তারা মুখোমুখি হবে নর্দার্ন আয়ারল্যান্ডের। ম্যাচটিকে নিজের ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ হিসেবে আখ্যা দিয়েছেন ইতালির প্রধান কোচ জেনেরো গাত্তুসসো।
৪৮ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন বিশ্বকাপের জন্য ইতোমধ্যে ৪২টি দেশ তাদের জায়গা নিশ্চিত করেছে। বাকি ছয়টি স্থানের জন্য লড়াই করছে মোট ২২টি দল। আগামী ৩১ মার্চ চূড়ান্ত হবে বিশ্বকাপের পূর্ণাঙ্গ লাইনআপ, যেখানে শেষ মুহূর্ত পর্যন্ত উত্তেজনা বিরাজ করবে।
এই ছয়টি স্থানের মধ্যে চারটি নির্ধারিত হবে ইউরোপ অঞ্চল থেকে। ১৬টি দল অংশ নিচ্ছে নকআউট প্লে-অফে, যেখানে চারটি গ্রুপে অনুষ্ঠিত হচ্ছে আটটি সেমিফাইনাল। এক লেগের এই ম্যাচগুলোতে জয়ী দলগুলো ফাইনালে উঠবে, আর ফাইনাল জিতলেই নিশ্চিত হবে বিশ্বকাপে খেলার টিকিট।
সবচেয়ে বড় বিস্ময় হচ্ছে এই তালিকায় ইতালির উপস্থিতি। মালদিনি, ব্যাজিও, পিরলো, দেল পিয়েরো, ক্যানাভারো, টট্টি কিংবা বুফনের মতো কিংবদন্তিদের উত্তরসূরিদের এখন লড়তে হচ্ছে প্লে-অফে জায়গা নিশ্চিত করতে। এক যুগ পর বিশ্বকাপে ইতালির দেখা মিলবে কি না, সেটাই এখন ফুটবল বিশ্বের বড় আলোচনার বিষয়।
ইতালি আজ নিজেদের ঘরের মাঠ বার্গামোয় খেলবে এবং সেখানে নর্দার্ন আয়ারল্যান্ডের বিপক্ষে আগের সাতটি ম্যাচেই অপরাজিত রয়েছে। তবে সাম্প্রতিক ব্যর্থতার কারণে দলটি চাপে রয়েছে, আর সমর্থকদের মধ্যেও রয়েছে উদ্বেগ।
ম্যাচের আগে গাত্তুসো বলেন, কোচ হিসেবে আমি বেশ কয়েক বছর কাজ করছি, তবে এটি আমার ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ। এই ম্যাচের জন্য আমি সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি এবং ফল নিজেদের অনুকূলে থাকবে বলেই বিশ্বাস করি।
অন্যদিকে, বাকি দুটি দল নির্ধারিত হবে আন্তঃমহাদেশীয় প্লে-অফ থেকে। এশিয়া, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, ওশেনিয়া ও উত্তর-মধ্য আমেরিকার দলগুলোর মধ্যে লড়াইয়ের মাধ্যমে নির্ধারিত হবে এই দুটি স্থান। এখানেও নকআউট পদ্ধতি অনুসরণ করা হচ্ছে। ইতোমধ্যে একটি ফাইনালে মুখোমুখি হচ্ছে ডিআর কঙ্গো ও ইরাক। অন্যদিকে পাথওয়ে ওয়ানে সেমিফাইনালে খেলবে নিউ ক্যালেডোনিয়া ও জ্যামাইকা, আর পাথওয়ে টুতে লড়বে বলিভিয়া ও সুরিনাম।
এবারের বিশ্বকাপে নতুন ইতিহাস গড়ার অপেক্ষায় রয়েছে কয়েকটি দল। প্রথমবারের মতো অংশগ্রহণের স্বপ্ন দেখছে জর্ডান, উজবেকিস্তান, কুরাসাও ও কেপ ভার্দে। পাশাপাশি কসোভো, আলবেনিয়া, সুরিনাম ও নিউ ক্যালেডোনিয়ার সামনেও রয়েছে বড় মঞ্চে নিজেদের প্রমাণ করার সুযোগ।
সব মিলিয়ে, বিশ্বকাপের বাকি ছয়টি টিকিটের জন্য লড়াই জমে উঠেছে। এখন দেখার বিষয়, ইতালি কি তাদের হারানো গৌরব ফিরিয়ে এনে আবারও বিশ্বকাপের মঞ্চে জায়গা করে নিতে পারে, নাকি আরও একবার হতাশ হতে হয় আজ্জুরিদের সমর্থকদের।
ম্যাচটি সরাসরি দেখতে এখানে ক্লিক করুন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!