গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় একটি ফিলিং স্টেশনে তেল নেওয়াকে কেন্দ্র করে সংঘটিত হয়েছে এক ভয়াবহ সহিংস ঘটনা। তুচ্ছ বিষয় নিয়ে শুরু হওয়া কথাকাটাকাটি মুহূর্তেই তীব্র সংঘর্ষে রূপ নেয়। বিরোধের এক পর্যায়ে পরম নামের এক যুবক দলীয় প্রভাব দেখিয়ে এলোপাতাড়িভাবে ছুরি নিয়ে হামলা চালায়। তার এই হামলায় অন্তত তিনজন ব্যক্তি গুরুতরভাবে আহত হন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে মেসার্স পলাশবাড়ী ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন কাওসার, জাহিদ ও শিহাব।
ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাবের আহমেদ জানান একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছিল। আমরা খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করেছি। এ ঘটনায় জড়িত একজনকে ইতিমধ্যে আটক করা হয়েছে।
অভিযুক্ত পরম পলাশবাড়ী উপজেলার ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আজহারের ছেলে বলে জানা গেছে।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। তারা দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করে হত্যাচেষ্টার অভিযোগে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!