গোপালগঞ্জে তেল না পেয়ে মহাসড়ক অবরোধ
গোপালগঞ্জে তেল না পেয়ে মহাসড়ক অবরোধ।   ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে পাম্পে তেল না পেয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ জনতা।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা ২টা ৪৫ মিনিটের দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মান্দারতলা এলাকায় নিগি ফিলিং স্টেশনের সামনে গাছের গুড়ি ফেলে মহাসড়ক অবরোধ করে।

জানা গেছে, গোপালগঞ্জ পৌর এলাকার সাতটি ফিলিং স্টেশনে সকাল থেকেই তেল দেয়া বন্ধ রয়েছে। ভোর থেকে গাড়িতে তেল নিতে অবস্থান নেয় গাড়ির মালিকরা। কিন্তু ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে তেল না পেয়ে খুলনা মহাসড়ক অবরোধ করে তারা। এসময় মহাসড়কের প্রায় দেড় কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়।