ভোলাহাটে ভারতীয় সিরাপসহ মাদক ব্যবসায়ী আটক
ভোলাহাটে ভারতীয় সিরাপসহ মাদক ব্যবসায়ী আটক।   ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে পুলিশি অভিযানে ৯৮ বোতল ভারতীয় নিষিদ্ধ ‘ইসকাপ’ সিরাপসহ মো. গোলাম রব্বানী (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৯ এপ্রিল) বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করে। 

পুলিশ সূত্রে জানা গেছে, ভোলাহাট থানা পুলিশের একটি চৌকস দল তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ৯৮ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ইসকাপ সিরাপ উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত গোলাম রব্বানী ভোলাহাট উপজেলার মুশরিভুজা গ্রামের মো. জালাল উদ্দিনের ছেলে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভোলাহাট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার বিবরণ অনুযায়ী মামলা নম্বর: ০৩ বৃহস্পতিবার ভোলাহাট থানা পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে তাদের এই জিরো টলারেন্স নীতি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।