গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় জ্বালানি তেল নিতে লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে সংঘর্ষে ছুরিকাঘাতে তিন যুবক আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে মেসার্স পলাশবাড়ী ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। আহতরা হলেন—কাওসার (২৫), জাহিদ (২৩) ও সিহাব (২২)। এ ঘটনায় অভিযুক্ত রেজওয়ান (২৭)কে ঘটনাস্থল থেকেই আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে স্টেশনটিতে শৃঙ্খলার সঙ্গে বাইকাররা পেট্রোল নিচ্ছিলেন। তবে দুপুরের দিকে লাইনে দাঁড়ানো নিয়ে রেজওয়ানের সঙ্গে কয়েকজন যুবকের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি ছুরি দিয়ে আঘাত করলে তিনজন আহত হন।
পরে স্থানীয়রা আহতদের পলাশবাড়ী হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে সিহাবের অবস্থার অবনতি হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ জানান, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং একজনকে আটক করা হয়েছে।
আরবিএ/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!