মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো অকটেনবাহী জাহাজ দেশে পৌঁছেছে। ‘এমটি সেন্ট্রাল স্টার’ নামের জাহাজটি ২৬ হাজার টন অকটেন নিয়ে বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম বন্দরে আসে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্র জানিয়েছে, সিঙ্গাপুরভিত্তিক কোম্পানি ভিটল এই চালান সরবরাহ করেছে, যা মালয়েশিয়া থেকে আনা হয়েছে।
সরকারি তেল কোম্পানি মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহীরুল হাসান জানান, বর্তমানে দেশে অকটেনের কোনো সংকট নেই। নতুন এ চালান খালাসে দুই দিন সময় লাগবে এবং এতে সরবরাহ পরিস্থিতি আরও স্বাভাবিক হবে।
ইরানকে কেন্দ্র করে গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর দেশে অকটেন সংকট দেখা দেয়। অনেক ফিলিং স্টেশনে দীর্ঘ লাইনে দাঁড়িয়েও জ্বালানি পাওয়া যায়নি।
বিপিসির তথ্য অনুযায়ী, দেশে মোট জ্বালানির প্রায় ৬ শতাংশই অকটেন। ২০২৪-২৫ অর্থবছরে অকটেন বিক্রি হয়েছে ৪ লাখ ১৫ হাজার টন, যার একটি অংশ দেশীয়ভাবে উৎপাদিত এবং বাকিটা আমদানিনির্ভর।
৬ এপ্রিল পর্যন্ত দেশে অকটেনের মজুত ছিল ১০ হাজার ৫২৬ টন। মার্চে প্রতিদিন গড়ে বিক্রি হয়েছে ১ হাজার ২২২ টন। সরবরাহ সংকটের কারণে এপ্রিলে দৈনিক গড় বিক্রি কিছুটা কমিয়ে ১ হাজার ১১৪ টনে নামানো হয়েছে। যুদ্ধ শুরুর পর মার্চে ডিজেল, জেট ফুয়েল ও ফার্নেস তেল নিয়ে ১০টি জাহাজ দেশে এসেছে। তবে নির্ধারিত আরও ৭টি জাহাজ তখন আসতে পারেনি। অবশ্য গত মাসে অকটেন নিয়ে জাহাজ আসার কোনো সূচি ছিল না।
এদিকে মালয়েশিয়া থেকে ডিজেল নিয়ে আসা ‘শান গ্যাং ফা জিয়ান’ নামে জাহাজের খালাস কার্যক্রম মঙ্গলবার শেষ হয়েছে। এছাড়া চীন থেকে এলপিজি নিয়ে আসা ‘গ্যাস জার্নি’ নামক জাহাজের খালাস চলমান রয়েছে। বুধবার জাহাজটির খালাস শেষ হবে বলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক) জানিয়েছে।
চবক সূত্র জানায়, বর্তমানে চট্টগ্রাম বন্দরে চারটি জাহাজ থেকে জ্বালানি খালাস চলছে। এর মধ্যে ৩১ মার্চ ভারত থেকে আসা ‘গ্যাস চ্যালেঞ্জার’ নামক জাহাজ থেকে ভাটিয়ারিতে এলপিজি খালাস করা হচ্ছে। ৩ এপ্রিল মালয়েশিয়া থেকে আসা ‘শান গ্যাং ফা জিয়ান’ নামের জাহাজ থেকে ডিজেল খালাস করা হয়েছে। এছাড়া অকটেনবাহী ‘সেন্ট্রাল স্টার’ ও এলপিজিবাহী ‘মর্নিং জেইন’ বন্দরের জলসীমায় রয়েছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, মঙ্গলবার জ্বালানিবাহী পাঁচটি জাহাজ বন্দর এবং বন্দরের পথে রয়েছে। এর মধ্যে মালয়েশিয়া থেকে এলপিজি নিয়ে আসা ‘মর্নিং জেইন’ নামক জাহাজটি আগামী শুক্রবার বন্দরে পৌঁছার কথা রয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!