ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত একটি যাত্রীবাহী বাসে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলে ৪ জন মারা যান। আহত হন আরও অন্তত ১০ থেকে ১২ জন।
শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর পৌনে ১টায় মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার বানিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুজন শিশু ও একজন নারী, একজন পুরুষ রয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করেন দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইকবাল বাহার। তিনি বলেন, মোটরসাইকেল এবং বাসের সংঘর্ষে পুরো বাসে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণের পর দেখা যায় একজন নারী, একজন পুরুষ এবং দুই শিশুর মরদেহ পড়ে আছে। ফায়ার সার্ভিস উদ্ধার কাজ পরিচালনা করে।
দাউদকান্দি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রাশাদ হোসেন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসের আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ সময় তিনজনকে বাসের ভেতর থেকে এবং একজনকে বাসের বাইরে থেকে উদ্ধার করা হয়। দুর্ঘটনায় আনুমানিক ১০ থেকে ১৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে।
এমআর/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!