বাগেরহাটের চিতলমারীতে বাড়ির ভেতরে প্রবেশ করে এক শিক্ষার্থীকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহতের নাম আমির হামজা (২৩)।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে এ ঘটনা ঘটে।
নিহত আমির হামজা শিবপুর গ্রামের রুহুল আমিন মুন্সির ছেলে। তিনি খুলনা সরকারি সুন্দরবন কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন এবং পাশাপাশি পপুলার ডায়াগনস্টিক সেন্টারে চাকরি করতেন।
পুলিশ ও স্বজনদের বরাত দিয়ে জানা যায়, বিকেল ৪টার দিকে আমির হামজা বাড়ির উঠানে দাঁড়িয়ে বাবা ও চাচার সঙ্গে কথা বলছিলেন। তখন তিনটি মোটরসাইকেলে করে ছয়জন হেলমেট পরিহিত যুবক বাড়িতে প্রবেশ করে। তারা পুলিশ পরিচয় দিয়ে হামলা চালায়। আমির হামজা পালানোর চেষ্টা করেন এবং খালের পাড়ে পড়েন। সন্ত্রাসীরা তার মাথায় গুলি চালিয়ে মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসেন বলেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জেলা পুলিশ, সিআইডি, পিবিআই ও জেলা গোয়েন্দা পুলিশ মিলিয়ে সন্ত্রাসীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!