মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী, চাঁপাইনবাবগঞ্জে নাচোল উপজেলা ও পৌরসভা শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬শে মার্চ) সকাল সাতটার দিকে এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়ছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাচোল পৌরসভার সম্মানিত আমীর ও মেয়র পদপ্রার্থী জনাব মোঃ মনিরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাচোল উপজেলা শাখার সম্মানিত আমীর জনাব মোঃ ইয়াকুব আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব মোঃ সেরাজুল ইসলাম, পৌর নায়েবে আমীর জনাব মোঃ রফিকুল ইসলাম এবং পৌর সেক্রেটারি জনাব মোঃ খলিলুর রহমান।
অনুষ্ঠানে মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করা হয় এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর স্থানীয় নেতৃবৃন্দসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!