বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরে মজলিস আল্লামা মামুনুল হক-এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল ঢাকাস্থ রাশিয়ান দূতাবাসে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বৈঠকে রাশিয়ান দূতাবাসের পক্ষে নেতৃত্ব দেন মিনিস্টার কাউন্সেলর ও ডেপুটি চিফ অব মিশন ভিয়াচেস্লাভ সেন্টিউরিন।
বৈঠকে বাংলাদেশ ও রাশিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়। প্রতিনিধিদল বাংলাদেশের প্রতি রাশিয়ার ধারাবাহিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে।
আলোচনায় দেশের জ্বালানি খাতের বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলায় রাশিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান জানানো হয়। পাশাপাশি মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিতে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে রাশিয়ার গঠনমূলক ভূমিকা প্রত্যাশা করা হয়।
উভয় পক্ষ সংস্কৃতি, শিক্ষা, অর্থনীতি ও অন্যান্য সম্ভাবনাময় খাতে সহযোগিতা বাড়াতে আগ্রহ প্রকাশ করে এবং ভবিষ্যতে এ ধরনের সংলাপ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করে।
বৈঠকে খেলাফত মজলিসের পক্ষে যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন এবং পররাষ্ট্র ও আন্তর্জাতিক বিষয়ক সচিব ফারিদ খান উপস্থিত ছিলেন। রাশিয়ান দূতাবাসের পক্ষে উপস্থিত ছিলেন প্রেস সেক্রেটারি সোফিয়া কুতেপোভা।
উভয় পক্ষ পারস্পরিক সম্মান, বোঝাপড়া ও সহযোগিতার ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!