গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে আজ সন্ধ্যায় মূকনাটক ‘জুলাই’ প্রদর্শনীর আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।
বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য প্রাঙ্গণে সন্ধ্যা ৭টায় এই মূকনাটক মঞ্চস্থ হওয়ার কথা রয়েছে।
আয়োজকরা জানান, চলমান আন্দোলনের অংশ হিসেবে অনশনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ এবং গণভোটের দাবিকে আরও জোরালো করতেই এই সাংস্কৃতিক আয়োজন করা হয়েছে।
ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ গণমাধ্যমকে জানান, কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের দাবির প্রতি জনসমর্থন তৈরি এবং সচেতনতা বৃদ্ধি করাই মূল লক্ষ্য।
এ উপলক্ষে বিভিন্ন টেলিভিশন চ্যানেল, দৈনিক পত্রিকা ও অনলাইন গণমাধ্যমকে অনুষ্ঠানটি কাভার করার জন্য রিপোর্টার ও ক্যামেরাম্যান পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।
আয়োজকরা আশা করছেন, সাংস্কৃতিক এই প্রতিবাদের মাধ্যমে শিক্ষার্থীদের দাবি নতুনভাবে আলোচনায় আসবে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!