হলিউডের জনপ্রিয় অভিনেতা রবার্ট ডাউনি জুনিয়র, অসাধারণ অভিনয় দক্ষতা, ব্যক্তিজীবনের নানা বিতর্ক, মাদকাসক্তির বিরুদ্ধে দীর্ঘ লড়াই এবং সুপারহিরো চরিত্রে বিশ্বজোড়া জনপ্রিয়তা সব মিলিয়ে তার জীবন যেন এক সিনেমার গল্প।
১৯৬৫ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবা রবার্ট ডাউনি সিনিয়র ছিলেন একজন চলচ্চিত্র নির্মাতা। ফলে ছোটবেলা থেকেই চলচ্চিত্রের পরিবেশে বড় হন ডাউনি। মাত্র পাঁচ বছর বয়সে বাবার একটি ছবিতে অভিনয়ের মাধ্যমে তার অভিনয়জীবনের শুরু।
১৯৭০-এর দশকে অভিনয় শুরু করলেও ১৯৮০-এর দশকে তিনি হলিউডে নিয়মিত কাজ করতে থাকেন। অল্প সময়েই নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শক ও সমালোচকদের নজর কাড়েন। বিশেষ করে ‘চ্যাপলিন’ ছবিতে কিংবদন্তি চার্লি চ্যাপলিনের চরিত্রে অভিনয় করে তিনি ব্যাপক প্রশংসা পান এবং অস্কারের সেরা অভিনেতা বিভাগে মনোনয়ন অর্জন করেন।
ক্যারিয়ার যখন সাফল্যের শিখরে, তখনই তার জীবনে আসে কঠিন সময়। নব্বইয়ের দশকে মাদকাসক্তির কারণে তিনি একাধিকবার আইনি জটিলতায় জড়িয়ে পড়েন। গ্রেপ্তার হওয়া থেকে শুরু করে পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসা নেওয়া সব মিলিয়ে তার ক্যারিয়ার প্রায় থমকে যায়। অনেক প্রযোজক তখন তাকে নিয়ে কাজ করতে অনীহা দেখান।
কঠিন সেই সময় পার করে নতুন করে জীবনে ফিরে আসেন তিনি। স্ত্রী সুসান ডাউনির সমর্থন ও নিজের দৃঢ় সংকল্পে মাদকাসক্তি থেকে বেরিয়ে আসেন ডাউনি। এরপর আবার অভিনয়ে মন দেন।
২০০৮ সালে ‘আইরন ম্যান’ ছবিতে টনি স্টার্ক চরিত্রে অভিনয় করে তিনি আবারও বিশ্বজুড়ে জনপ্রিয়তা পান। এই চরিত্রই তার ক্যারিয়ারের বড় মোড় ঘুরিয়ে দেয় এবং তাকে হলিউডের অন্যতম সফল অভিনেতায় পরিণত করে।
সিমু/এসএস/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!