জগন্নাথ হলের ভূমিদাতা কিশোরীলাল রায় চৌধুরী-এর প্রতিকৃতি উদ্বোধন করা হয়েছে।
জগন্নাথ হলের ভূমিদাতা কিশোরীলাল রায় চৌধুরী-এর প্রতিকৃতি উদ্বোধন করা হয়েছে।   ছবি: আরটিএনএন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ভূমিদাতা কিশোরীলাল রায় চৌধুরী-এর প্রতিকৃতি উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় হল মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিকৃতির উদ্বোধন করেন অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় কিশোরীলাল রায় চৌধুরী স্মৃতি অডিটোরিয়ামও উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হলের প্রাধ্যক্ষ দেবাশীষ পাল। এতে বক্তব্য দেন জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি তপন চন্দ্র মজুমদার, সাধারণ সম্পাদক নিবাস চন্দ্র মাঝি, গুলশান-বনানী পূজা ফাউন্ডেশনের সভাপতি জিতেন্দ্র লাল ভৌমিক, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য অসীম কুমার রায়সহ অন্যান্য অতিথিরা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রায় চৌধুরী পরিবারের সদস্য ভারতী রানী রায় চৌধুরী, হল সংসদের প্রতিনিধিরা এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. নেপাল চন্দ্র রায় ধন্যবাদ জ্ঞাপন করেন।

জানা যায়, জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অর্থায়নে প্রতিকৃতিটি নির্মাণ করা হয়েছে।

উল্লেখ্য, কিশোরীলাল রায় চৌধুরী ১৮৪৮ সালে মানিকগঞ্জের বালিয়াটিতে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা জগন্নাথ রায় চৌধুরী ছিলেন একজন শিক্ষানুরাগী জমিদার। ১৮৮৪ সালে তিনি পিতার নামে জগন্নাথ কলেজ ও জগন্নাথ হল প্রতিষ্ঠা করেন। ১৯২৫ সালে তিনি মৃত্যুবরণ করেন।