ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা।
মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কলাভবন এলাকা থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনা প্রদক্ষিণ করে। এ সময় ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা ‘এসো নবীন, দলে দলে—ছাত্রদলের পতাকাতলে’, ‘ছাত্রদলের অঙ্গীকার—নিরাপদ ক্যাম্পাস’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকে। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।
নেতাকর্মীরা বলেন, নবীন শিক্ষার্থীদের নিরাপদ, সুষ্ঠু ও সহাবস্থানমূলক ক্যাম্পাস উপহার দেওয়ার লক্ষ্যেই তাদের এই উদ্যোগ। তারা শিক্ষার্থীদের অধিকার রক্ষা, গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত এবং সহিংসতামুক্ত ক্যাম্পাস গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ছাত্রদল নেতারা নবীনদের বিশ্ববিদ্যালয় জীবনে স্বাগত জানিয়ে তাদের পাশে থাকার আশ্বাস দেন এবং সকলকে ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর শিক্ষার পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!