জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যায়ের অফিস সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশনা অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নতুন সময়সূচি কার্যকর থাকবে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল অফিস সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকবে। আর সাপ্তাহিক ছুটি হিসেবে শুক্রবার ও শনিবার যথারীতি বন্ধ থাকবে।
জ্বালানি ব্যবহারে সাশ্রয় এবং বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ সময়সূচি কমিয়ে আনা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন এই সময়সূচি অনুসরণ করে সকল কার্যক্রম পরিচালনা করা হবে এবং পরিস্থিতি বিবেচনায় পরবর্তীতে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!