তামিম ইকবাল
তামিম ইকবাল।   ছবি: সংগৃহীত

আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন ক্রিকেট বোর্ড ভেঙে দেওয়া হয়েছে। নতুন ১১ সদস্যের এডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এতে সভাপতি হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

মঙ্গলবার (৭ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে এই বিষয়টি নিশ্চিত করেন এনএসসি ক্রীড়া পরিচালক আমিনুল আহসান।

তিনি বলেন, বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সভাপতি করে বিসিবিতে তিন মাস মেয়াদে ১১ সদস্যের একটি এডহক কমিটি গঠন করা হয়েছে।

তামিম ইকবাল ছাড়াও এডহক কমিটিতে সদস্য হিসেবে থাকবেন রাসনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়স ইব্রাহিম আহমেদ, তানজিল চৌধুরি, মিনহাজুল আবেদিন নান্নু, ইসরাফিল খসরু, আতহার আলি খান সালমান ইসপাহানি, রফিকুল ইসলাম বাবু, ফাহিম সিনহা।