ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন না দেয়ায় বিএনপিকে ধন্যবাদ দিয়েছে দলটির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সাবেক সদস্য রুমিন ফারহানা।
মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল পৌনে ৪টার দিকে জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে দলের উদ্দেশে নিজের মনের ক্ষোভ উগরে দেন তিনি।
তিনি বলেন, 'বিএনপিকে ধন্যবাদ জানাই নির্বাচনে আমাকে মনোনয়ন না দেওয়ার জন্য। আমাকে মনোনয়ন দিলে আমার এত জনপ্রিয়তা, তা হয়তো আমি জানতাম না।'
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র এই সংসদ সদস্য বলেন, 'বৈষম্যবিরোধী আন্দোলনে অনেক নারী ছিল সামনের সারিতে। কিন্তু তারা এখন হারিয়ে গেছে। এ সংসদে নারী মাত্র সাতজন। ৫২ শতাংশ নারীদের পেছনে ফেলে দেশকে সামনে দিকে এগিয়ে নেওয়া সম্ভব নয়।'
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে নানা কারণে সমালোচিত হয়েছেন রুমিন ফারহানা। ফলে বিএনপির নমিনেশন বঞ্চিত হন তিনি। তার বদলে ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিএনপি প্রার্থী করে জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা জুনায়েদ আল হাবিবকে, তার প্রতীক ছিল খেজুর গাছ।
অন্যদিকে রুমিন ফারহানা হাঁস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। শেষ পর্যন্ত ভোটের লড়াইয়ে জয়ীও হন তিনি। মাওলানা জুনায়েদ আল হাবিবকে তিনি হারান ৩৭ হাজার ৫৬৮ ভোটের ব্যবধানে।
ফলে জাতীয় সংসদে এখন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। আগে যেখানে সংসদে দাঁড়িয়ে বিএনপির পক্ষে আওয়াজ তুলতেন তিনি, সেখানে এখন তার মুখে শোনা যাচ্ছে দলটির মন্ত্রী-প্রতিমন্ত্রীদের কাজের নানা সমালোচনা।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!