রাজধানীতে অসহায় ও বেকার মানুষের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে অটোরিকশা বিতরণ করেছে জামায়াত।
রাজধানীতে অসহায় ও বেকার মানুষের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে অটোরিকশা বিতরণ করেছে জামায়াত।   ছবি: আরটিএনএন

রাজধানীতে অসহায় ও বেকার মানুষের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে অটোরিকশা বিতরণ করেছে জামায়াত।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে রাজধানীর ৩৬ নম্বর ওয়ার্ড উন্নয়ন ফোরাম ও হাতিরঝিল থানা পূর্বের যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ সেলিম উদ্দিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাতিরঝিল থানা পূর্বের আমীর অ্যাডভোকেট জিল্লুর রহমান আজমী। এ সময় আরও উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি খন্দকার রুহুল আমিন, অফিস সম্পাদক আসগর হোসাইন এবং মিডিয়া ও প্রচার সম্পাদক আনোয়ার হোসেন আজিজসহ অন্যান্য নেতারা।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ সেলিম উদ্দিন বলেন, শ্রমজীবী মানুষ রাষ্ট্রীয় উন্নয়নের অন্যতম চালিকাশক্তি হলেও তারা এখনো অবহেলিত ও অধিকারবঞ্চিত। তিনি বলেন, শ্রমজীবীদের ওপর কোনো ধরনের জুলুম-নির্যাতন বরদাশত করা হবে না এবং তাদের অধিকার রক্ষায় সবসময় পাশে থাকবে জামায়াতে ইসলামী।

তিনি আরও বলেন, দলটি সংসদের ভেতরে ও বাইরে শ্রমজীবীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাবে। সরকার, বিরোধী দল ও মালিকপক্ষকে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হয়।