দেশজুড়ে উদযাপিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস। দেশের অন্যান্য ক্রীড়া সংগঠনের মতো বাংলাদেশ কাবাডি ফেডারেশনও দিনটি পালনে নানাবিধ কর্মসূচি গ্রহণ করে।
দিবসটি উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এক বর্ণাঢ্য র্যালিতে অংশগ্রহণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। র্যালিতে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগের নেতৃত্বে ফেডারেশনের অন্যান্য কর্মকর্তা ও জাতীয় দলের খেলোয়াড়রা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
র্যালি-পরবর্তী সময়ে জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রতিমন্ত্রী আমিনুল হকের উপস্থিতিতে এ সভায় দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। সেখানেও উপস্থিত ছিলেন কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ক্রীড়া দিবসের আনন্দ ভাগ করে নিতে বিকেলে পল্টন ময়দানে বিচ কাবাডি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। নারী ও পুরুষের পৃথক দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। বালুর মাঠে খেলোয়াড়দের ক্ষিপ্রতা ও কৌশল উপস্থিত দর্শকদের দারুণভাবে মুগ্ধ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব জোবায়েদুর রহমান রানা। এ সময় উপস্থিত ছিলেন কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!