এবারের ঢাকা লিগ সময়মতো শুরু হয়নি এবং আয়োজন হবে কি না তা নিয়ে সংশয় দেখা দিয়েছিল। প্রতি বছর দেশের ক্রিকেটাররা ঢাকা লিগ থেকে বড় অঙ্কের অর্থ উপার্জন করেন।
মূলত বিসিবির সর্বশেষ নির্বাচনকে কেন্দ্র করে সম্প্রতি বিলুপ্ত হওয়া আমিনুল ইসলাম বুলবুল নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ ও ঢাকার ক্রীড়া সংগঠকদের দ্বন্দ্বে লিগ আটকে ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিকেটাররা বিভিন্ন সময়ে হতাশা প্রকাশ করেছেন।
অনিয়ম দেখিয়ে বুলবুলের বোর্ড ভেঙে দেওয়ার পর বুধবার ঢাকা লিগ নিয়ে কথা বলেছেন বিসিবির বর্তমান অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। তিনি বলেন, “প্রিমিয়ার লিগ খুবই গুরুত্বপূর্ণ। দ্রুতই প্রত্যেকটি দলের সঙ্গে বসে আলোচনা করে দলবদলের তারিখ ঠিক করা হবে এবং খেলা মাঠে শুরু করা হবে।”
তামিম ইকবাল আরও জানিয়েছেন, মাঠ নিয়ে শঙ্কা থাকলেও প্রয়োজনে মাঠ ভাড়া করেও লিগ আয়োজন করা হবে। বর্তমানে অনেক প্রাইভেট একাডেমি আছে, যেখানে প্রথম শ্রেণির ম্যাচ আয়োজন সম্ভব।
এদিকে প্রথম বিভাগে ১২টি দল ও দ্বিতীয় বিভাগে ১২টি দল নিয়ে খেলা মাঠে গড়ালেও বুলবুলের বোর্ডের কারণে ৩য় বিভাগ এবং ঢাকা প্রিমিয়ার লীগ আয়োজন সম্ভব হয়নি। বিসিবি কার্যালয়ে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ক্লাবগুলোর সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে দলবদল, খেলা মাঠে গড়ানোর তারিখ এবং অনাগ্রহী ক্লাবগুলোর ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত হবে।
ঢাকা লিগ মাঠে গড়ালে লাল বলের বিসিএল পিছিয়ে যেতে পারে বলে জানা গেছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!