জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আগের পরিচালনা পর্ষদ বিলুপ্ত করে নতুন অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন দেশের সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।
আজ নতুন সভাপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবে ক্রিকেটারদের সংগঠন কোয়াব (ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন)-এর সদস্যরা।
কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন-এর নেতৃত্বে প্রতিনিধি দলে থাকবেন সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক, বর্তমান টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ এবং সাবেক ক্রিকেটার শামসুর রহমান শুভসহ আরও কয়েকজন।
সাক্ষাতে নতুন সভাপতিকে ফুল দিয়ে অভিনন্দন জানানোর পাশাপাশি ঘরোয়া ক্রিকেটের সংকট নিরসনের বিষয়টি গুরুত্ব পাবে। বিশেষ করে দ্রুত ঢাকা প্রিমিয়ার লিগ আয়োজন এবং স্থবির হয়ে থাকা প্রথম শ্রেণির ক্রিকেট চালুর উদ্যোগ নিয়ে আলোচনা হতে পারে।
এদিকে একই দিন সন্ধ্যায় বিসিবির একটি গুরুত্বপূর্ণ বোর্ড সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সাম্প্রতিক পরিবর্তনের পর বোর্ডের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও পরবর্তী কার্যক্রম নিয়ে সেখানে বিস্তারিত আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!