রোমানিয়া জাতীয় দলের দায়িত্ব ছাড়ার মাত্র পাঁচ দিনের মাথায় না ফেরার দেশে পাড়ি জমালেন ফুটবল বিশ্বের অন্যতম সফল ও প্রভাবশালী কোচ মিরচা লুচেস্কু। গত বৃহস্পতিবার অনুশীলনের আগে অসুস্থ বোধ করায় তিনি পদত্যাগ করেছিলেন। শুক্রবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে নেওয়ার পর ৮০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তি।
তিনি জিতেছিলেন ৩৫টি বড় শিরোপা (ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ, কেবল ফার্গুসন ও গার্দিওলার পেছনে)। একমাত্র কোচ হিসেবে বিশ্বের সাতটি ভিন্ন ক্লাবের হয়ে শিরোপা জয়ের কীর্তি গড়েছিলেন। শাখতার দোনেৎস্কের হয়ে ১২ বছরে ৮টি লিগ শিরোপা ও ১টি উয়েফা কাপ জয় তাঁর নামের সঙ্গে যুক্ত।
মিরচা লুচেস্কু দ্বিতীয় মেয়াদে ২০২৪ সালে রোমানিয়া জাতীয় দলের দায়িত্ব নেন। তার অধীনে দলটি ২০২৬ বিশ্বকাপের ইউরোপীয় অঞ্চলের প্লে-অফ সেমিফাইনালে জায়গা করে নেয়। তবে ২৬ মার্চে তুরস্কের কাছে ১-০ গোলে পরাজিত হয়ে বিশ্বকাপ থেকে ছিটকে যায় রোমানিয়া। তুরস্কের বিপক্ষে সেই হার ছিল ডাগআউটে তাঁর শেষ পদচিহ্ন। অসুস্থতার কারণে তিনি গত বৃহস্পতিবার পদত্যাগ করেন এবং ঠিক পাঁচ দিন পর পৃথিবীকে বিদায় জানান।
কোচিংয়ের বিশাল সাম্রাজ্য গড়ার আগে লুচেস্কু ছিলেন একজন নিপুণ উইঙ্গার। দিনামো বুখারেস্টের হয়ে ৭টি লিগ শিরোপা জেতার পাশাপাশি ১৯৭০ সালের বিশ্বকাপে রোমানিয়া জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন। ১৯৮১ সালে প্রথমবার কোচ হিসেবে রোমানিয়ার দায়িত্ব গ্রহণ করেন। দীর্ঘ ৪৭ বছরের ক্যারিয়ারে তিনি ইন্টার মিলান, গালাতাসারাই, বেসিকতাস, জেনিত ও ডায়নামো কিয়েভের মতো বিখ্যাত ক্লাবগুলোতে আক্রমণাত্মক ফুটবল ও অসাধারণ কৌশলের স্বাক্ষর রেখেছেন।
লুচেস্কুর মৃত্যুতে শোক প্রকাশ করেছে গালাতাসারাই। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) তারা লিখেছে, ‘আমরা আমাদের ইউয়েফা সুপার কাপ এবং ১৫তম তুর্কি লিগ জেতানো কোচ মিরচা লুচেস্কুর প্রয়াণে গভীরভাবে শোকাহত। শান্তিতে থাকুন লুচে, আমরা আপনাকে ভুলব না।’
বিভিন্ন ফুটবল সংস্কৃতির সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার অসাধারণ ক্ষমতা লুচেস্কুকে ফুটবল ইতিহাসে অমর করে রাখবে। মাঠের খেলোয়াড় থেকে ডাগআউটের মাস্টারমাইন্ড পর্যন্ত পুরো পথচলাতেই ফুটবলের প্রতি তার নিবেদন স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!