গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজু ভাস্কর্যে আমরণ অনশন ঢাবি শিক্ষার্থীদের। অনশনের শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে। তবে যোগ দিচ্ছে জুলাই শহিদ ও আহত পরিবারের সদস্যরাও।
বুধবার (৮ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে সামনে অনশনে বসেন শিক্ষার্থীরা।
ফেসবুক পোস্টে সাদিক মুনওয়ার মুনেম নামে এক শিক্ষার্থী বলেন, জুলাই বিপ্লব ও গণভোটের রায় রক্ষায় আমরণ অনশনে বসছি। আমাদের স্বপ্ন, আশা এবং সহস্র প্রাণের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের প্রতিজ্ঞা আজ হুমকির মুখে। ফ্যাসিবাদী কাঠামো সংস্কার করে যে ন্যায়বিচার ও বৈষম্যহীন দেশ গড়ার শপথ আমরা নিয়েছিলাম, বর্তমান সরকারের নানা কর্মকাণ্ডে তা ধূলিস্যাৎ হওয়ার পথে।
তিনি আরও বলেন, গণভোটের রায়কে অস্বীকার করে জাতিকে পুনরায় গুম-খুন-দুর্নীতি ও গোলামীর জিঞ্জিরে আবদ্ধ করার এই অপচেষ্টা আমরা মেনে নিতে পারি না। একজন বিক্ষুব্ধ নাগরিক হিসেবে জুলাইয়ের স্পিরিট, আকাঙ্ক্ষা এবং জনগণের রায় রক্ষায় অনশনে বসছি।
শিক্ষার্থীর দাবিগুলো হলো, গণভোট নিয়ে নাটকীয়তা বন্ধ করে এর উল্লিখিত বিষয়গুলো সংসদে উত্থাপন ও জনরায়কে বাস্তবায়ন করতে হবে/ গুম প্রতিরোধ ও প্রতিকারসহ গুরুত্বপূর্ণ সব অধ্যাদেশ সংসদে বিল আকারে উত্থাপন করতে হবে/ গণভোটে উল্লিখিত বিষয়গুলোর বাইরে জুলাই সনদে উল্লিখিত অপরাপর বিষয়গুলো বাস্তবায়নের জন্য পূর্ণাঙ্গ রোডম্যাপ প্রকাশ করতে হবে।
এছাড়াও ফ্যাসিবাদী কাঠামো ভেঙে দেওয়া ও নতুন করে এ দেশে কাউকে ফ্যাসিবাদ কায়েমের সুযোগ দেওয়া হবে না। দেশের সর্বস্তরের ছাত্র-জনতাকে এই সংগ্রামে নিজ নিজ অবস্থান থেকে যুক্ত হওয়ার আহ্বান জানান ঢাবি শিক্ষার্থী সাদিক মুনওয়ার মুনেম।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!