আন্তঃহল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি)। বুধবার (৮ এপ্রিল) বাকৃবির কেন্দ্রীয় স্টেডিয়ামে এই আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রশিক্ষণ বিভাগ।
অনুষ্ঠানে ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হকের সভাপতিত্বে এবং ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মো. আসাদুল হক সজলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার, প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোখলেছুর রহমান, কোষাধ্যক্ষ (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. হুমায়ুন কবির এবং প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম। এছাড়াও বিভিন্ন অনুষদের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও ব্যাজ পরিধানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর উপাচার্য জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক বলেন, “দীর্ঘদিনের প্রচেষ্টার পর আমরা আজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করতে পেরেছি। শিক্ষার্থীরা ধৈর্যের সঙ্গে প্রতিযোগিতায় অংশ নিয়ে নিজ নিজ হল এবং ব্যক্তিগতভাবে সাফল্য অর্জন করবে—এই প্রত্যাশা করছি।”
উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, খেলাধুলা এমন একটি মাধ্যম, যা শরীরকে সুস্থ রাখে, মনকে প্রফুল্ল করে এবং পড়াশোনায় গতিশীলতা আনে। এ ধরনের প্রতিযোগিতার সনদ, পুরস্কার ও অংশগ্রহণের অভিজ্ঞতা দেশে-বিদেশে পাঠ্যবহির্ভূত কার্যক্রম হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, প্রতিযোগিতায় অংশগ্রহণ করাই খেলাধুলার অন্যতম মূল দিক; জয়-পরাজয় নয়, অংশগ্রহণই বেশি গুরুত্বপূর্ণ। ছেলে ও মেয়ে শিক্ষার্থীদের সমন্বয়ে প্রতিযোগিতা আয়োজন করা উচিত, যা তাদের মেধা ও সক্ষমতার পরিচয় তুলে ধরবে। এছাড়াও, বাকৃবির শিক্ষার্থীরা আন্তঃহল ও আন্তর্জাতিক যেকোনো প্রতিযোগিতায় অংশগ্রহণে প্রশাসনের পূর্ণ সহযোগিতা পাবে।
ক্রীড়া প্রশিক্ষণ বিভাগ সূত্রে জানা যায়, ‘আন্তঃহল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬’-এর প্রথম দিনে ১০০, ২০০, ৪০০, ৮০০ ও ১৫০০ মিটার দৌড়, চাকতি নিক্ষেপ, ট্রিপল জাম্প, হাই জাম্প এবং রিলে দৌড় অনুষ্ঠিত হবে। দ্বিতীয় দিন (৯ এপ্রিল) ১০০, ৮০০ ও ৩০০০ মিটার দৌড়, বর্শা নিক্ষেপ, গোলক নিক্ষেপ, লং জাম্প, “যেমন খুশি তেমন সাজো” এবং শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ১০০ মিটার স্প্রিন্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতা শেষে আগামীকাল বিকেল ৪টায় পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!