জন্ম থেকেই দুই চোখে আলো নেই শরিফ আলীর (১৯)। জন্মগত দৃষ্টি প্রতিবন্ধী এই শিক্ষার্থী কঠোর পরিশ্রম আর পরিবারের সহায়তায় পড়াশোনা চালিয়ে গেছেন। দুই–এক বছর নষ্ট হলেও হাল ছাড়েননি তিনি। এবার এসএসসি পরীক্ষা সামনে, কিন্তু এখন পর্যন্ত কোনো শ্রুতলেখক না পাওয়ায় পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত নয় তার।
শরিফ ঠাকুরগাঁও পৌরসভার গোবিন্দনগর মুনশিরহাট এলাকার ইজিবাইক চালক রমজান আলীর ছেলে। দৃষ্টিহীন হলেও পরিবারের তাগিদে ছোটবেলা থেকেই তিনি মুখে মুখে পড়াশোনা শিখেছেন। পরে তাকে বাড়ির পাশে গোবিন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করা হয়। পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষা সম্পন্ন করে ২০২১ সালে তিনি ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন। এবার সেই বিদ্যালয় থেকেই তিনি এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা রয়েছে। পরীক্ষা শুরু হবে ২১ এপ্রিল।
নীতিমালা অনুযায়ী, দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের পরীক্ষায় অংশ নিতে একজন শ্রুতলেখক আবশ্যক। ‘পাবলিক ও শ্রেণি পরীক্ষায় শ্রুতলেখক সেবা গ্রহণ সংক্রান্ত নীতিমালা-২০২৫’-এর অনুযায়ী, পরীক্ষার তারিখ ঘোষণার পরপরই শ্রুতলেখকের জন্য আবেদন করতে হয়। এসএসসি পরীক্ষার্থীদের ক্ষেত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী শ্রুতলেখক হিসেবে দায়িত্ব পালন করতে পারে। পরীক্ষার্থী নিজেও শ্রুতলেখক মনোনয়ন দিতে পারেন; না হলে কেন্দ্র কর্তৃপক্ষের দায়িত্ব থাকে ব্যবস্থা করার।
তবে নানা চেষ্টা সত্ত্বেও এখনো শরিফ কোনো শ্রুতলেখক পাননি। শিক্ষার্থী এবং তার পরিবার উদ্বিগ্ন, যাতে পরীক্ষায় অংশগ্রহণে কোনো প্রভাব না পড়ে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!