রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু ।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু ।   ছবি: সংগৃহীত

চলতি বছরে হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশু মৃত্যুর সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে। প্রতিদিনই মৃত্যুর সংখ্যা বাড়ছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।

হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেন।  গত ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে।

রামেক হাসপাতালের দেওয়া গেল এক সপ্তার তথ্য দেখা গেছে- বৃহস্পতিবার (৯ এপ্রিল) হামের উপসর্গ চার শিশুর মৃত্যু হয়েছে। এর আগের দিন বুধবার (৮ এপ্রিল) তিন , মঙ্গলবার (৭ এপ্রিল) এক , সোমবার (৬ এপ্রিল) দুই , রোববার (৫ এপ্রিল) দুই , শনিবার (৪ এপ্রিল) তিন এবং  শুক্রবার (৩ এপ্রিল) একজন শিশু মারা গেছেন। 

একই সময়ে নতুন করে হামের উপসর্গ নিয়ে ২৭ জন শিশু ভর্তি হয়েছে। চিকিৎসা শেষে ২৪ জন ছাড়পত্র পেয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১৩২ জনে দাঁড়িয়েছে। চলতি বছরে এখন পর্যন্ত মোট ৪৭৯ জন রোগী ভর্তি হয়েছে বলে জানা গেছে।

চিকিৎসকদের মতে, আক্রান্তদের অধিকাংশই শিশু এবং তারা বেশি ঝুঁকিতে রয়েছে। জ্বর, ফুসকুড়ি, কাশি ও চোখ লাল হওয়া-এ ধরনের উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, হামের সংক্রমণ নিয়ন্ত্রণে টিকাদান কার্যক্রম জোরদার, রোগীদের আলাদা রাখা এবং জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।