রংপুরে পূর্ব বিরোধের জেরে রাকিব হাসান (২০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে নগরীর বৈরাগীপাড়া (মাছুয়াপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাকিব ওই এলাকার আব্দুস সামাদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জেরে তাঁতীপাড়া এলাকার বাসিন্দা মো. মমিন (৪২) ও তার সহযোগীরা রাকিবের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়দের দাবি, নিহত রাকিব পূর্বে অভিযুক্ত মমিনের সঙ্গে মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এ নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলছিল। এছাড়া ঘটনার আগের দিন মমিনের স্ত্রীর সঙ্গে রাকিবের হাতাহাতির ঘটনাও হত্যাকাণ্ডের তাৎক্ষণিক কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার দিন হঠাৎ রিকশাযোগে এসে মমিন ও তার দলবল রাকিবের ওপর হামলা চালায়। পরে গলা কেটে তাকে হত্যা করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। দিনের আলোয় এমন নৃশংস হত্যাকাণ্ডে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহতের পরিবার জানায়, রাকিবের বাবা আব্দুস সামাদ গত বছরের ১৪ নভেম্বর কোতোয়ালি থানায় মমিন মিয়াকে প্রধান আসামি করে ছয়জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছিলেন। সেই মামলার জের এবং মাদক ব্যবসা সংক্রান্ত দ্বন্দ্ব থেকেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে তাদের অভিযোগ।
রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে এবং তদন্ত শুরু করে। প্রাথমিকভাবে পূর্ব বিরোধের বিষয়টি জানা গেছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে কাজ চলছে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!