রাজবাড়ীর পাংশায় ‘উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। দুই দিনব্যাপী এই আয়োজনে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের খুদে বিজ্ঞানীদের নানা উদ্ভাবনী প্রকল্প দর্শকদের মুগ্ধ করেছে।
বুধবার ও বৃহস্পতিবার (৮ ও ৯ এপ্রিল) পাংশা উপজেলা পরিষদ চত্বরে এই মেলা ও ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় উপজেলা প্রশাসন এ মেলার আয়োজন করে।
মেলার সমাপনী দিনে উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনীতে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
জুনিয়র গ্রুপ (মাধ্যমিক): এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠ প্রথম স্থান অর্জন করে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পায় যথাক্রমে পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় ও মাচপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়।
সিনিয়র গ্রুপ (উচ্চ মাধ্যমিক): প্রথম স্থান অর্জন করে পাংশা সরকারি কলেজ। দ্বিতীয় হয়েছে পাংশা মহিলা কলেজ এবং তৃতীয় ড. কাজী মোতাহার হোসেন কলেজ।
‘স্বাস্থ্যসেবা বিজ্ঞান’ প্রকল্প উপস্থাপন করে প্রথম স্থান অধিকার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পাংশা।
মেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রিফাতুল হক। তিনি বলেন, “আগামীর বাংলাদেশ হবে উদ্ভাবন নির্ভর। শিক্ষার্থীদের এই সৃজনশীল চিন্তাধারা ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবনগুলোই দেশকে এগিয়ে নেবে।”
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পৃথ্বীরাজ কুমার দাস, আইসিটি কর্মকর্তা তপু কুমার দেবনাথ ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক নেতা মো. সামছুল আলম সোহরাব।
মেলায় শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা ও ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড-২০২৬ অনুষ্ঠিত হয়। শেষে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা ও আধুনিক প্রযুক্তির প্রতি আগ্রহ বৃদ্ধিতে সহায়ক হবে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!