মাদ্রাসা থেকে ফেরার পথে গুলিবিদ্ধ শিশুটি হাসপাতালে বাঁচার জন্য লড়ছে।
মাদ্রাসা থেকে ফেরার পথে গুলিবিদ্ধ শিশুটি হাসপাতালে বাঁচার জন্য লড়ছে।   ছবি: আরটিএনএন

নারায়ণগঞ্জের ফতুল্লায় ঝুট ব্যবসার দখল নিয়ে যুবদলের দুপক্ষের সংঘর্ষে তিন পথচারী গুলিবিদ্ধ হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত দশজন। সংঘর্ষে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। গার্মেন্টসের ঝুট নামানোকে কেন্দ্র করে যুবদলের দুই পক্ষের সংঘর্ষে মোহাম্মদ ইমরান (১৪) ও রাকিব হোসেন (২২) নামের দুই পথচারী ও আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ১০ জন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে এই দুপক্ষের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। আজ দুপুরে এনায়েতনগর ইউনিয়নের চাঁদনী হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জের ফতুল্লায় যুবদলের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩

স্থানীয়রা জানান, চাঁদনী হাউজিং এলাকায় অবস্থিত বেস্ট স্টাইল কম্পোজিট লিমিটেড গার্মেন্টসের ঝুট ব্যবসার দখল নিয়ে ইউনিয়ন যুবদল নেতা সারজিল আহমেদ এবং ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ক মাসুদুজ্জামান মাসুদ পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। ঝুট নামানোকে কেন্দ্র করে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের সময় উভয়পক্ষের অনুসারীরা গুলি ছোড়েন ও ককটেল বিস্ফোরণ ঘটান।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চাঁদনি হাউজিং এলাকায় অবস্থিত ‘বেষ্ট ইস্টাল কম্পোজিট’ নামে একটি পোশাক কারখানায় ৫ আগস্টের পর যুবদলের অভি-মনির গার্মেন্টস থেকে ঝুট নামায়। আজ খোকাসহ তার লোকজন নিয়ে গার্মেন্টস থেকে ঝুট নিতে এলে অভি তাদের বাধা দেয়। এ সময় দুপক্ষের মধ্যে কথাকাটাকাটি ও একপযার্য়ে সংঘর্ষ বেধে যায়। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণ করলে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। 

সংঘর্ষের মাঝে পড়ে দুই পথচারী গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ দুজন পথচারী হলেন মাদ্রাসাছাত্র মোহাম্মদ ইমরান (১৪) ও রাকিবুল ইসলাম (২২)। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হাসিনুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। গুলিবিদ্ধ দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।