লেবাননের সঙ্গে যত দ্রুত সম্ভব সরাসরি শান্তি আলোচনায় বসার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৈরুতের পক্ষ থেকে একাধিকবার আলোচনার আহ্বানের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, ‘ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনা শুরু করতে লেবাননের পক্ষ থেকে বারবার আবেদন জানানো হয়েছে। এর প্রেক্ষিতে আমি বুধবার মন্ত্রিসভাকে দ্রুততম সময়ে আলোচনা শুরুর নির্দেশ দিয়েছি।’
তিনি জানান, এই আলোচনার মূল লক্ষ্য হবে লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে নিরস্ত্র করা এবং দুই দেশের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠা করা। পাশাপাশি বৈরুতকে বেসামরিকীকরণের বিষয়ে লেবাননের প্রধানমন্ত্রীর সাম্প্রতিক আহ্বানকেও স্বাগত জানিয়েছেন তিনি।
এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে লেবাননে হামলা কমানোর আহ্বান জানিয়েছেন। এনবিসি নিউজের প্রতিবেদনের অনুযায়ী, বুধবার এক টেলিফোন আলাপে তিনি নেতানিয়াহুকে এই অনুরোধ জানান, যাতে ইরানের সঙ্গে চলমান ভঙ্গুর যুদ্ধবিরতি বজায় রাখা যায়।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও দাবি করেছেন, ইরানের সঙ্গে আলোচনা সফল করতে ইসরায়েল লেবাননে কিছুটা সংযম দেখাতে রাজি হয়েছে। তবে বাস্তব পরিস্থিতিতে ভিন্ন চিত্র দেখা গেছে।
বুধবার ইসরায়েল লেবাননে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় বিমান হামলা চালায়। পরদিন বৃহস্পতিবারও ইসরায়েলি বিমানবাহিনীর বোমাবর্ষণ অব্যাহত থাকে, যদিও এর তীব্রতা কিছুটা কম ছিল।
ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অস্ত্রাগার, রকেট লঞ্চার এবং সদর দপ্তর লক্ষ্য করে হামলা চালিয়েছে।
লেবানন এই যুদ্ধবিরতির অন্তর্ভুক্ত কিনা, তা নিয়ে এখনও বিতর্ক রয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র দাবি করছে, ইরানের সঙ্গে হওয়া সাময়িক চুক্তিতে লেবানন অন্তর্ভুক্ত নয়। তবে তেহরান এবং মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান শুরু থেকেই বলছে, লেবাননও এই যুদ্ধবিরতির অংশ।
সূত্র: টাইমস অব ইসরায়েল
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!