গাজায় ইসরায়েলি হামলায় আল জাজিরার সাংবাদিক মোহাম্মদ উইশাহ নিহত, গাজা, ইসরায়েল, হামলা, যুদ্ধ, যুদ্ধবিরতি, সাংবাদিক নিহত, আন্তর্জাতিক, আন্তর্জাতিক আইন লঙ্ঘন,  আল জাজিরা,
ইসরায়েলের হামলায় নিহত আল জাজিরা প্রতিনিধি মোহাম্মদ উইশাহ।   ছবি: সংগৃহীত

গাজা স্ট্রিপ থেকে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, আল জাজিরা মুবাশের প্রতিনিধি মোহাম্মদ উইশাহ ইসরায়েলের ড্রোন হামলায় নিহত হয়েছেন। বুধবার (৮ এপ্রিল) গাজা সিটির পশ্চিমে আল-রাশিদ রোডে উইশাহের গাড়িতে এ হামলা করে ইসরায়েল। হামলায় গাড়ি বিস্ফোরিত হয়ে নিহত হন তিনি।

আল জাজিরা মিডিয়া নেটওয়ার্ক এই হত্যাকাণ্ডকে নির্দিষ্টভাবে সাংবাদিকদের লক্ষ্য করে পরিচালিত ন্যাক্কারজনক অপরাধ হিসেবে বিবেচনা করেছে। 

বিবৃতিতে বলা হয়েছে, ‘উইশাহকে হত্যা করা দুর্ঘটনা নয়, এটি সাংবাদিকদের ভয় দেখানোর এবং পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়ার পরিকল্পিত কাজ।’

গাজা সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি সেনারা প্রায়সই আন্তর্জতিক আইন লঙ্ঘন করেছে এবং উইশাহের হত্যাকাণ্ড ফিলিস্তিনি সাংবাদিকদের পরিকল্পিত হত্যা ও লক্ষ্যবস্তু করার ধারাবাহিক নীতির উদাহরণ। তারা আন্তর্জাতিক সাংবাদিক ফেডারেশন ও মিডিয়া সংস্থাগুলোর কাছে আহ্বান জানিয়েছে, এ ধরনের হামলার নিন্দা এবং দায়ীদের আন্তর্জাতিক আদালতে বিচার আবেদনের।

ইব্রাহিম আল-খালিলি, আল জাজিরার গাজা প্রতিনিধি জানান, ‘উইশাহ প্রধান সড়কে চলাচল করার সময় নিহত হয়েছেন। এটি ইসরায়েলের সামরিক বাহিনীর যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রমাণ।’

সর্বশেষ তথ্য অনুযায়ী, অক্টোবর ২০২৩ থেকে গাজায় ইসরায়েলি হামলায় ৭২,০০০-এর বেশি নিহত ও ১,৭১,০০০-এর বেশি আহত হয়েছেন। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি হামলায় কমপক্ষে ৭৩৩ জন নিহত ও ২,০৩৪ জন আহত হয়েছেন।

গাজার পরিস্থিতি এখনও ক্রমশ উত্তপ্ত, এবং আন্তর্জাতিক মহল এখন কঠোর নজর দিচ্ছে, যাতে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা যায়।

সূত্র: আল জাজিরা
আরবিএ/আরটিএনএন