দখলকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদ ৪০ দিন পর বৃহস্পতিবার (৯ এপ্রিল) মুসল্লিদের জন্য খুলে দিয়েছে ইসরাইল। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইল যৌথ সামরিক আগ্রাসনের প্রেক্ষাপটে তেল আবিব মসজিদটি পূর্বে বন্ধ করে রেখেছিল, খবর দিয়েছে আনাদোলু।
স্থানীয় সূত্র জানিয়েছে, পুরনো শহরের (ওল্ড সিটি) মসজিদটি ভোরে খুলে দেওয়া হয়, যাতে শত শত ফিলিস্তিনি মুসল্লি আল-হারাম আল-শরিফ প্রাঙ্গণে প্রবেশ করতে পারেন। ফজরের আজানের সঙ্গে সঙ্গে দরজা খোলার পর মুসল্লিরা ছুটে এসে সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানান।
৪০ দিন পর প্রথমবারের মতো এখানে জামাতে নামাজ আদায় করা হয়, যেখানে শত শত মুসল্লি অংশ নেন। এর আগে ৬ এপ্রিল, ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতেমার বেন-গাভির মসজিদ বন্ধ থাকা অবস্থায় সেখানে প্রবেশ করেছিলেন।
ইসরায়েল গত ২৮ ফেব্রুয়ারি থেকে আল-আকসা মসজিদে প্রবেশ সম্পূর্ণ বন্ধ করে দিয়েছিল, কেবল মসজিদের কর্মী এবং জেরুজালেম ইসলামিক ওয়াকফ কর্মকর্তাদের নামাজ পড়ার অনুমতি ছিল। সাধারণ ফিলিস্তিনিদের ছোট ছোট মসজিদে নামাজ পড়তে বাধ্য করা হয়। এ বছর ঈদুল ফিতরের নামাজও আল-আকসা মসজিদে অনুষ্ঠিত হয়নি। ১৯৬৭ সালের পূর্ব জেরুজালেম দখলের পর এটি প্রথমবারের মতো এমন ঘটনা।
একই সময়ে ইসরায়েল খ্রিস্টানদের পবিত্র স্থান চার্চ অব দ্য হলি সেপালকারও বন্ধ করে দেয়।
আরবিএ/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!