কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্য ও লালমনিরহাট-৩ আসনের সংরক্ষিত আসনের সাবেক এমপি অ্যাডভোকেট সফুরা বেগম রুমীকে গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার সকালে লালমনিরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। বুধবার (৮ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মোহাম্মদপুর আবাসিক এলাকায় অভিযান চালায় লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম। পরে তাকে একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
অ্যাডভোকেট সফুরা বেগম রুমী লালমনিরহাটের রাজনীতিতে অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিত্ব। তিনি শুধু সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্যই নন, বরং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য। লালমনিরহাট জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী। লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
লালমনিরহাট ডিবি পুলিশ জানায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন সফুরা বেগম রুমী। তার বিরুদ্ধে লালমনিরহাট সদর থানা, রংপুর কোতোয়ালি ও ঢাকার মোহাম্মদপুরসহ বিভিন্ন থানায় হত্যা, নাশকতা ও প্রতারণার অভিযোগে মামলা রয়েছে। এছাড়া তিনি জুলাই গণঅভ্যুত্থানের পর ‘জয় বাংলা ব্রিগেড’ এর হয়ে ঢাকা থেকে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছেন।
পুলিশ জানিয়েছে, বর্তমানে তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!