বাংলাদেশ রেলওয়ে রুটে এই বছরের মধ্যে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের অর্থায়নে ভারত থেকে ২০০ ব্রডগেজ কোচ সরবরাহ শুরু হবে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতীয় সংসদে জামায়াতের এমপি ইলিয়াস মোল্লা ও রুহুল আমিনের পৃথক প্রশ্নের জবাবে মন্ত্রী এই তথ্য জানান। তিনি বলেন, প্রকল্পের আওতায় জুন ২০২৬ থেকে ২০২৭ সালের ডিসেম্বর নাগাদ ২০০টি ব্রডগেজ ক্যারেজ রেলওয়ের বহরে যুক্ত হবে। নতুন কোচ পাওয়ার পর রুট নির্ধারণ করে নতুন ট্রেন পরিচালনার উদ্যোগ নেওয়া হবে।
স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার প্রশ্নের জবাবে, মন্ত্রী আরও জানান, শিগগির এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা তৈরি করা হবে এবং ডিজিটাল ডিসপ্লেতে প্রদর্শনের ব্যবস্থা নেওয়া হবে।
সরকারদলীয় এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকীর প্রশ্নের জবাবে তিনি বলেন, সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) দেশের গণপরিবহনে জিপিএস প্রযুক্তি চালু করবে। এতে বাস ও মিনিবাসের অবস্থান ও গতির উপর নজর রাখা যাবে এবং অতিরিক্ত ভাড়া, অনিয়ম ও ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্ত করা সম্ভব হবে।
এনসিপির সংসদ সদস্য আবুল হাসনাতের প্রশ্নের জবাবে শেখ রবিউল আলম বলেন, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ক্রয় কার্যক্রমে জড়িত ৮১টি ঠিকাদারি প্রতিষ্ঠানকে অযোগ্য ঘোষণা করা হয়েছে। এছাড়া সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে শৃঙ্খলাবহিভঙ্গের অভিযোগে বিভাগীয় মামলা চলমান রয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!