বগুড়া-৬ আসনের উপনির্বাচনে বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। তবে নির্বাচনের প্রথম আড়াই ঘণ্টায় ভোটারদের উপস্থিতি ছিল অপেক্ষাকৃত কম। জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী সকাল ১০টা পর্যন্ত মোট ভোটারদের মধ্যে মাত্র ৭.০২৩ শতাংশ ভোট পড়েছে।
সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা সূত্রে জানা গেছে, এই সময়ে ১৫০টি ভোটকেন্দ্রে ৪ লাখ ৫০ হাজার ৩০৯ জন ভোটারের মধ্যে ৩১ হাজার ৬২০ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। কর্মকর্তারা বলছেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি বেড়ে যেতে পারে।
শহরের বিভিন্ন কেন্দ্রে, যেমন বগুড়া জেলা স্কুল, প্রি-ক্যাডেট হাই স্কুল ও হাসনাজাহান উচ্চ বালিকা বিদ্যালয়, প্রার্থীর সমর্থকদের ভিড় লক্ষ্য করা গেলেও সাধারণ ভোটারদের উপস্থিতি কম ছিল। প্রিজাইডিং কর্মকর্তারা জানিয়েছেন, প্রথম ঘণ্টায় অনেক কেন্দ্রে মাত্র শতাধিক ভোট পড়েছে।
রিটার্নিং কর্মকর্তা মো. ফজলুল করিম বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশ-সহ পর্যাপ্ত ম্যাজিস্ট্রেট মাঠে দায়িত্ব পালন করছেন। ঝুঁকিপূর্ণ ৫৩টি কেন্দ্রের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে আসনটি জয় করার পর বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান পদত্যাগ করেন। আজ বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
আরবিএ/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!