চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নের মধ্য ভাটেরখিলে বুধবার (৮ এপ্রিল) রাতে শ্বশুরবাড়ি থেকে তুলে নিয়ে মোহাম্মদ শামীম নামে এক আ’লীগ নেতাকে পিটিয়ে এবং রগ কেটে হত্যা করা হয়েছে।
পুলিশ ও পরিবারের দাবি, পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুই জনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।
নিহতের ভাই মো. সেলিম জানিয়েছেন, শামীম দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। রাতে তার স্ত্রী বাজারে স্বর্ণ বন্ধক রাখার জন্য বাপের বাড়িতে গেলে শামীমও শ্বশুরবাড়ি যান। রাত আটটার সময় স্থানীয় জাফর ও ইরানের নেতৃত্বে ৩০-৪০ জনের অস্ত্রধারী সন্ত্রাসী দল তাকে তুলে নিয়ে পিটিয়ে ও রগ কেটে হত্যা করে। পরে মরদেহ বেড়িবাঁধ তালতলা এলাকায় ফেলে রাখা হয়।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিনুল ইসলাম জানান, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। পুলিশ টিম ঘটনায় জড়িতদের শনাক্ত ও মূল কারণ উদঘাটনে কাজ করছে।
আরবিএ/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!