সুন্দরবনে মধু সংগ্রহ করতে গিয়ে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় চার মৌয়াল উদ্ধার হলেও এখনো নিখোঁজ রয়েছেন আরও চারজন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে এ তথ্য জানার পর বন বিভাগের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।
বন বিভাগ সূত্রে জানা যায়, গত সোমবার (৬ এপ্রিল) রাতে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কাচিকাটা এলাকায় হঠাৎ ঝড়ের কবলে পড়ে মৌয়ালদের একটি নৌকা ডুবে যায়। পরে তারা ভাসতে ভাসতে মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যায় হুলদিবুনিয়া ফরেস্ট টহল ফাঁড়ি এলাকায় পৌঁছালে বনকর্মীরা চারজনকে উদ্ধার করে।
উদ্ধার হওয়া মৌয়ালরা হলেন—শ্যামনগর উপজেলার গোদাড়া এলাকার সবুর খান, মনিরুল ইসলাম, আল মাহমুদ শেখ ও ইউনুচ আলী। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে লোকালয়ে পাঠানো হয়েছে।
এদিকে এখনো নিখোঁজ রয়েছেন চারজন মৌয়াল। তারা হলেন—আকবর, ওলিউর রহমান, মিকাইল হোসেন ও ইকরামুল কবির।
বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের কর্মকর্তা ফজলুল হক জানান, বৈধ অনুমতি নিয়ে তারা পহেলা এপ্রিল সুন্দরবনে মধু আহরণে প্রবেশ করেছিলেন। ঝড়ের কবলে পড়ে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজদের উদ্ধারে বন বিভাগ অভিযান চালাচ্ছে।
তিনি আরও জানান, ঘটনাটি শ্যামনগর থানা, কোস্টগার্ড ও বিজিবিকে অবহিত করা হয়েছে এবং যৌথভাবে উদ্ধার তৎপরতা জোরদার করা হচ্ছে।
এ ঘটনায় নিখোঁজ মৌয়ালদের পরিবার ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। দ্রুত তাদের উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জোর তৎপরতা কামনা করেছেন তারা।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!