বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবগঠিত অ্যাডহক কমিটিকে ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ড' বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
বুধবার (৮ এপ্রিল) বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ বিল-২০২৬ জাতীয় সংসদে উত্থাপনের জন্য আবেদনের প্রেক্ষিতে আপত্তি জানিয়ে নিজের বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।
দেশের ক্রীড়াঙ্গনের সংস্কার নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করে হাসনাত আবদুল্লাহ বিসিবিকে বাপের দোয়া ক্রিকেট বোর্ড হিসেবে অভিহিত করেছেন। সংসদ অধিবেশনে প্রস্তাবিত এই বিলের ওপর দ্বিমত পোষণ করে তিনি এই বক্তব্য প্রদান করেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, বিপ্লব পরবর্তী সময়ে প্রতিটি প্রতিষ্ঠানে যে ধরনের পরিবর্তন আসার কথা ছিল, তা অনেক ক্ষেত্রে দৃশ্যমান নয়। বিশেষ করে জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে দায়বদ্ধতা নিশ্চিত করার প্রক্রিয়ায় ত্রুটি রয়েছে বলে তিনি দাবি করেন।
বক্তব্যের এক পর্যায়ে বিসিবির প্রসঙ্গে টেনে তিনি বলেন, আমরা যদি দেখি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে যেভাবে নগ্নভাবে দলীয়করণ করা হচ্ছে, ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংককে যেভাবে দখল করা হয়েছে, যেভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দখল করা হয়েছে, এটি এখন আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড নেই, বরং এটি একটি ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ড’ হয়ে দাঁড়িয়েছে।
তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের স্পিরিট নিয়ে যে পরিবর্তন আসার কথা ছিল, বিসিবি তার সম্পূর্ণ বিপরীত পথে হাঁটছে। যোগ্য লোক সরিয়ে এখনো দলীয় ও ব্যক্তিগত প্রভাবে বোর্ড চালানো হচ্ছে।
হাসনাত আব্দুল্লাহ তার বক্তব্যে জাতীয় মানবাধিকার কমিশনের ভূমিকা নিয়ে কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় যারা রক্ত দিয়েছেন, তাদের আইনি সুরক্ষা ও ন্যায়বিচার পাওয়ার ক্ষেত্রে কোনো আপস করা চলবে না। প্রস্তাবিত বিলের কিছু ধারা নিয়ে আপত্তি জানিয়ে তিনি সেগুলো পুনরায় পর্যালোচনার দাবি জানান।
হাসনাত আব্দুল্লাহর এই ‘বাপের দোয়া’ মন্তব্য করার সময় সংসদ কক্ষে উপস্থিত অন্যান্য সদস্যদের মধ্যে গুঞ্জন শুরু হয়। তবে তিনি তার বক্তব্যে অনড় থেকে ক্রিকেটসহ বাকি কমিশনগুলোকে নির্দলীয় রাখতে সরকারকে আহ্বান জানান।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!