জমি-সংক্রান্ত বিরোধের জেরে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মোক্ষপুরে আলামিন হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (৮ এপ্রিল) দুপুরে বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—ত্রিশাল উপজেলার মোক্ষপুরের সেনের চকপাড়া গ্রামের একই পরিবারের মৃত শুক্কুর আলীর ছেলে আব্দুর রশিদ (৪১) ও জসিম উদ্দিন (৫০), জসিম উদ্দিনের স্ত্রী হুরেনা খাতুন ও ছেলে রিয়াদ (২৫) এবং আব্দুর রশিদের মেয়ে জোনাকি আক্তার (৩৮)।
মামলার বিবরণে জানা যায়, ত্রিশাল উপজেলার মোক্ষপুরের সেনের চকপাড়া গ্রামের হাফিজুল ইসলামের সঙ্গে একই গ্রামের মৃত শুক্কুর আলীর ছেলে জসিম উদ্দিন গংদের জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে ২০২৩ সালের ১৯ জুন দুপুরে জসিম উদ্দিন ও তার পরিবারের সদস্যরা দেশীয় অস্ত্র—দা ও বল্লম—নিয়ে হাফিজুল ইসলামের বাড়িতে গিয়ে তার স্ত্রী নুরজাহান বেগমের ওপর অতর্কিত হামলা চালায়।
এ সময় হাফিজুল ইসলামের প্রবাসী ভাই কামরুজ্জামানের ছেলে আলামিন বাধা দিতে গেলে অভিযুক্তরা তাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে। পরে নিহতের চাচা হাফিজুল ইসলাম বাদী হয়ে ত্রিশাল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলায় ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ, যুক্তিতর্ক ও শুনানি শেষে আসামিদের দোষী সাব্যস্ত করে আদালত পাঁচজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। অপর আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদের বেকসুর খালাস দেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!