জাতীয়, নির্বাচন, শেরপুর, শেরপুর-৩, শেরপুর ৩ আসন, বেলট কাক্স, শেরপুর-৩ আসনে ভোট কাল, কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাচ্ছে নির্বাচনী সরঞ্জাম,
শেরপুর-৩ আসনের জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোটকেন্দ্রগুলোতে ব্যালট বাক্সসহ নির্বাচনি বিভিন্ন সরঞ্চামাদি পৌছেছে।   ছবি: সংগৃহীত

শেরপুর-৩ আসনের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্রগুলোতে ব্যালট বাক্সসহ প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে। বুধবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাচন কার্যালয় থেকে প্রিসাইডিং কর্মকর্তাদের কাছে এসব সরঞ্জাম বুঝিয়ে দেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তরা।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) এই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সহকারী রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসান জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী দিনের আলো থাকতেই সব ভোটকেন্দ্রে প্রয়োজনীয় সরঞ্জাম পৌঁছে দেওয়ার কাজ চলছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনীষা আহমেদ বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য প্রশাসন সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব ও বিজিবির টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি প্রতিটি ভোটকেন্দ্র সিসিটিভি নজরদারির আওতায় রাখা হয়েছে।’

প্রসঙ্গত, জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুর কারণে এই আসনের নির্বাচন পূর্বে স্থগিত করা হয়েছিল। শেরপুর-৩ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন এবং ভোটকেন্দ্র রয়েছে ১২৮টি।

আরবিএ/আরটিএনএন