‘স্বাস্থ্যসেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুর, পঞ্চগড় ও যশোরসহ সারাদেশে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে দেশের বিভিন্ন জেলায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালন করে স্থানীয় জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ।
মেহেরপুর সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা সিভিল সার্জন ডা. এ কে এম আবু সাইদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল ইসলাম ও জেলা শিক্ষা অফিসার আব্দুর রাহিম।
সভায় বক্তারা বলেন, সুস্থ জাতি গঠনে গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া জরুরি। বিশেষ করে মা ও শিশু স্বাস্থ্য এবং সংক্রামক রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
পঞ্চগড়ে দিবসটি উপলক্ষে সকালে সিভিল সার্জন অফিসের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমান। এতে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজা বেগম, মেডিকেল অফিসার ডা. জান্নাতুন ফেরদৌস ও ডা. সামান্তা আক্তার। র্যালিতে নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরাও অংশ নেন।
যশোরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। সকালে যশোর সিভিল সার্জন কার্যালয় থেকে র্যালিটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক রাসেলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মাসুদ রানা। সভায় ব্র্যাকের খুলনা ও যশোর অঞ্চলের ব্যবস্থাপকগণসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অংশ নেন।
সারাদেশের এসব সভায় বক্তারা আধুনিক বিজ্ঞানের সুফল কাজে লাগিয়ে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!