পঞ্চগড়ের আটোয়ারীতে বাড়তি দামে ডিজেল বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ফকিরগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। জানা যায়, ওই দিন স্থানীয় কৃষক মো. রেজাউল ইসলাম ও ট্রাক্টরচালক মো. বাবুল ডিজেল কিনতে গেলে প্রতি লিটার ১২০ টাকা দরে বিক্রি করা হয়, যা নির্ধারিত মূল্যের চেয়ে বেশি।
ভুক্তভোগীরা বিষয়টি উপজেলা প্রশাসনকে জানালে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপামনি দেবী। এ সময় উপস্থিত ছিলেন আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মতিয়ার রহমান।
অভিযানে ফকিরগঞ্জ বাজারের সুজন ট্রেডার্সের ম্যানেজার মো. ইসমাইল হোসেনকে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, বাজারে জ্বালানি তেলের মূল্য নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!