মানুষের মহাকাশ ভ্রমণের নতুন রেকর্ড, ট্রাম্পের অভিনন্দন।
মানুষের মহাকাশ ভ্রমণের নতুন রেকর্ড, ট্রাম্পের অভিনন্দন।   ছবি: সংগৃহীত

পৃথিবীর বাইরে মানুষের যাত্রার ইতিহাসে নতুন অধ্যায় সৃষ্টি করেছেন আর্টেমিস-২ মিশনের চারজন নভোচারী। বাংলাদেশ সময় সোমবার (৬ এপ্রিল) মধ্যরাতে তারা মহাকাশে পৌঁছে এমন দূরত্বে পৌঁছান, যেখানে আগে কোনো মানুষ যায়নি।

নাসার নভোচারী রিড ওয়াইজম্যানের নেতৃত্বে এই মিশনে আছেন ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কোচ এবং কানাডীয় নভোচারী জেরেমি হ্যানসেন। রেকর্ডের সময় পৃথিবীর সঙ্গে তাদের সংযোগ প্রায় ৪০ মিনিটের জন্য বিচ্ছিন্ন হয়ে যায়, পরে পুনরায় সংযোগ স্থাপন হয়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাদের অভিনন্দন জানান এবং জানতে চান সংযোগ বিচ্ছিন্ন হওয়ার সময় কেমন অনুভূতি ছিল। নভোচারী ভিক্টর গ্লোভার জানান, এই সময়ে তিনি কিছুক্ষণ প্রার্থনা করেছিলেন, কিন্তু বিজ্ঞানসম্মত পর্যবেক্ষণ ও তথ্য লিপিবদ্ধ করতে ব্যস্ত ছিলেন। তিনি বলেন, কাজটি কঠোর হলেও অভিজ্ঞতা বেশ ভালো ছিল।

এর আগে ১৯৭০ সালের এপ্রিলে নাসার অ্যাপোলো-১৩ অভিযানে অংশ নেওয়া নভোচারীরা পৃথিবী থেকে সবচেয়ে দূরবর্তী অবস্থানে পৌঁছেছিলেন, তখন তারা প্রায় ৪১৭,০০০ কিলোমিটার দূরে ভ্রমণ করেছিলেন।

সিমু/আরটিএনএন