ইরানের মধ্যাঞ্চলীয় শহর কাশানে ইয়াহিয়া আবাদ রেলসেতুতে হামলা চালিয়েছে ইসরায়েল। 
ইরানের মধ্যাঞ্চলীয় শহর কাশানে ইয়াহিয়া আবাদ রেলসেতুতে হামলা চালিয়েছে ইসরায়েল।    ছবি: সংগৃহীত

ইরানের মধ্যাঞ্চলীয় শহর কাশানে ইয়াহিয়া আবাদ রেলসেতুতে হামলা চালিয়েছে ইসরায়েল। 

মঙ্গলবার (৭ এপ্রিল) ইরানের মেহর নিউজ এজেন্সি এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে। ইসফাহানের ডেপুটি গভর্নরের বরাত দিয়ে সংবাদ সংস্থাটি জানিয়েছে এই হামলায় দুইজন নিহত হয়েছেন।

উল্ল্যেখ্য, হামলার আগে ইসরায়েলি সামরিক বাহিনী এক অস্বাভাবিক সতর্কবার্তা জারি করেছিল। সেখানে ইরানিদের স্থানীয় সময় রাত ৯টা পর্যন্ত নিজেদের 'নিরাপত্তার স্বার্থে' রেল পরিবহন ব্যাবহার করতে নিষেধ করা হয়। এই সতর্কবার্তার কিছুক্ষণের মধ্যেই কাশানের রেলসেতুতে হামলা হয়।