ইরানের রকেট হামলায় মধ্য ইসরায়েলের পেতাহ তিকভা শহরে একটি ভবন ধসে পড়েছে।
ইরানের রকেট হামলায় মধ্য ইসরায়েলের পেতাহ তিকভা শহরে একটি ভবন ধসে পড়েছে।   ছবি: ফাইল ছবি

ইরানের রকেট হামলায় মধ্য ইসরায়েলের পেতাহ তিকভা শহরে একটি ভবন ধসে পড়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) ইসরায়েলি সংবাদমাধ্যম ইসরায়েল হায়োম এর বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে আল-জাজিরা। 

একই হামলায় গিভাত শমুয়েল এলাকায়ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে বলে জানিয়েছে গণমাধ্যমটি।

পেতাহ তিকভার মেয়র জানিয়েছেন গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত শহরটিতে প্রায় ১৫০টি আঘাতের চিহ্ন রেকর্ড করা হয়েছে। এতে এক হাজারেরও বেশি আবাসিক ফ্ল্যাট ক্ষতিগ্রস্ত হয়েছে, দুইজন নিহত এবং প্রায় ১৬০ জন বাসিন্দা ঘরছাড়া হয়েছেন।

এদিকে উত্তরের উপকূলীয় শহর নাহারিয়ায় লেবানন থেকে হামলায় তিনটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে কান নিউজ জানিয়েছে। সেখানে একটি যানবাহনে আগুন ধরলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।