ইরানের খারগ দ্বীপে বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে বলে জানিয়েছে দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা মেহের নিউজ এজেন্সি।
মঙ্গলবার (৭ এপ্রিল) সেখানে শত্রুর হামলায় এ ঘটনা ঘটে। তবে ঠিক কারা এর জন্য দায়ী তা নিশ্চিত হওয়া যায়নি।
প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে যুদ্ধবিরতির চুক্তিতে আসার জন্য যে সময়সীমা বেঁধে দিয়েছিলেন, তা শেষ হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগেই ওই হামলা চালানো হয়।
দ্বীপটি ইরানের কৌশলগত গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র। হরমুজ প্রণালির কাছে অবস্থিত ওই দ্বীপে ইরানের বড় সামরিক শক্তি মজুত রয়েছে। হরমুজ প্রণালি নিয়ন্ত্রণে দ্বীপটির ভূমিকা গুরুত্বপূর্ণ।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুমকি দিয়ে বলেছেন, হরমুজ প্রণালি খোলার জন্য তার দেওয়া আলটিমেটামের চূড়ান্ত সময় ঘনিয়ে আসছে। আজ রাতে একটি সম্পূর্ণ সভ্যতা ধ্বংস হয়ে যাবে, যা আর কখনো পুনরুদ্ধার করা যাবে না।
মঙ্গলবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এই হুমকি দেন। ট্রাম্প বলেন, আমি চাই না এটি ঘটুক, কিন্তু এটি সম্ভবত ঘটবে। তবে, এখন যেহেতু আমরা সম্পূর্ণ ও সামগ্রিক শাসনের পরিবর্তন করেছি, যেখানে ভিন্ন, অধিকতর বুদ্ধিমান এবং কম কট্টরপন্থিরা আছেন, হয়তো চমৎকার কিছু ঘটতে পারে।
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, কে জানে? আজ রাতেই আমরা জানতে পারব; বিশ্বের দীর্ঘ ও জটিল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ এক মুহূর্ত সম্পর্কে। অবশেষে ৪৭ বছরের শোষণ, দুর্নীতি এবং মৃত্যুর অবসান হবে। ইরানের জনগণকে ঈশ্বর আশীর্বাদ করুন!
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!